ঢাকা | বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারীসহ আটক ৩

  • আপলোড তারিখঃ 10-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9834 জন
মুন্সীগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ নারীসহ আটক ৩ ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ ৩ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

​ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল মুন্সীগঞ্জ এলাকায় মাদকবিরোধী এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন মাদক কারবারিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে সর্বমোট ৩০০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সাথে জড়িত থাকার অপরাধে ঘটনাস্থল থেকেই তিন পুরুষ এবং এক নারীকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

​পুলিশ জানায়, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অভিনব কায়দায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিত চলমান থাকবে বলে ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

​আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

**ঢাকা জেলা আইন-শৃঙ্খলা বাহিনী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে**