ঢাকা | বঙ্গাব্দ

টঙ্গীতে ২০০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড তারিখঃ 10-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9467 জন
টঙ্গীতে ২০০ পিস ইয়াবা ও ২৫ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: ১


স্টাফ ক্রাইম রিপোর্টার, মোঃ হারুন//

গাজীপুরের টঙ্গী মাজার বস্তি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। অভিযানে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা এবং ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার একটি চৌকস দল মাজার বস্তি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মাদক বিক্রির সময় হাতেনাতে ওই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে উদ্ধার করা হয় আনুমানিক ২০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২৫ গ্রাম মাদকদ্রব্য হেরোইন।

​টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

"অন্যের জমি আমার দাবী করলে হতে পারে সাত বছরের জেল"....