ঢাকা | বঙ্গাব্দ

ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ 'ফাইটার মনির'সহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • আপলোড তারিখঃ 14-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 62 জন
ফতুল্লায় সাড়ে ১৫ কেজি গাঁজাসহ 'ফাইটার মনির'সহ ৩ মাদক কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: ১


 ক্রাইম রিপোর্টার,সাইফুল ইসলাম,  নারায়ণগঞ্জ://

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ধারালো কাঁচিসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ জুন (২০২৬) রাতে ফতুল্লা মডেল থানাধীন মাসদাইর গুদারাঘাট পতেঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলেন— শরীয়তপুরের গোসাইরহাট থানার সদ্দারপাড়া এলাকার বাসিন্দা ও বর্তমানে মাসদাইরের ভাড়াটিয়া মোঃ মনির হোসেন ওরফে ফাইটার মনির (৩৮), মাসদাইর গুদারাঘাট এলাকার ভাড়াটিয়া মোঃ নাঈম (৩০) এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার ১ নং বাবুরাইল এলাকার বাসিন্দা ও বর্তমানে মাসদাইরের ভাড়াটিয়া মোঃ মাসুম (২৪)।

​পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনা এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোঃ নন্দন চন্দ্র সরকারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। গত ১৩ জুন রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় মাসদাইর গুদারাঘাট পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও ধারালো কাঁচিসহ এই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

​ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের অপরাধের ইতিহাস (PCPR) যাচাই করে দেখা গেছে যে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তারা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত ছিল।

​এই বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও যেকোনো ধরণের অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

ফতুল্লায় যৌথ অভিযানে মাদকসহ ৯ জন গ্রেফতার..