ঢাকা | বঙ্গাব্দ

​শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার

  • আপলোড তারিখঃ 19-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 71 জন
​শ্রীনগরে মাদকবিরোধী বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেফতার ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে থানা পুলিশের একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে তাদের কাছ থেকে ৭ পিস ইয়াবা এবং ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদকদ্রব্য বিক্রির হাতেনাতে ওই তিন কারবারিকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামিদের শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

​এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে। মাদকের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পরিচয়পত্র ছাড়া ঢাকায় ব্যবসা করতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক