ঢাকা | বঙ্গাব্দ

গেন্ডারিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ গ্রেফতার

  • আপলোড তারিখঃ 23-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15 জন
গেন্ডারিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ গ্রেফতার ছবির ক্যাপশন: ১


​ক্রাইম রিপোর্টার:মাসুদ ইসলাম রাহাত//

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ বছরের সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম মো: নাহিদ (নিহাদ)।

​থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২২ জুন ২০২৬ তারিখ বিকেল অনুমান ১৬:৩০ ঘটিকার সময় গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর সার্বিক নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। অভিযানকারী দলে ছিলেন সাব-ইন্সপেক্টর (এসআই) দেলোয়ার হোসেন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (এএসআই) কে এম ফরহাদ হোসেন, এএসআই নজরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।

​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়া থানাধীন স্বামীবাগ এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি নাহিদকে গ্রেফতার করা হয়। তিনি গেন্ডারিয়া থানার স্বামীবাগ মুন্সিরটেক (বাসা নং- ৯৭/৭) এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে।

​সংযুক্ত নথিপত্র:

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারার ৯(খ) টেবিলভুক্ত অপরাধে (মামলা নং- ১৬(৮)১৮, শিশু মামলা নং- ১০৬/২২) ৫ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ সংবলিত গ্রেফতারি পরোয়ানা (W/A) জারিকৃত ছিল। দীর্ঘদিন ধরে তিনি আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পলাতক ছিলেন।

​গ্রেফতারের পর আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গেন্ডারিয়ায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাহিদ গ্রেফতার