স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম
আজ ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ, রোজ: রবিবার সময়: দুপুর ১:২০ঘটিকা। নরসিংদী জেলখানার মোড়ে বিদ্যুতের খুঁটির নিচে গ্যাস লাইনের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত হয়। রাস্তার পাশে ফল ব্যবসায়ী দোকানদার গণ প্রথমে আগুন দেখে চমকে ওঠে। আগুন আগুন বলে জোরে জোরে আওয়াজ করতে থাকে। পরে আশপাশের দোকানদারগণ ও পথচারীগণ এসে পানি দিয়ে আগুন নিভানোর জন্য চেষ্টা করে ও নিভানো সম্ভব পর হয়নি। পরে ফায়ার সার্ভিসে ফোন করা হলে,ফায়ার সার্ভিস বাহিনীর সদস্যরা এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।।