ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে বিশেষ অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেপ্তার..

  • আপলোড তারিখঃ 30-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7 জন
গাজীপুরে বিশেষ অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেপ্তার.. ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারি এবং এক সিআর পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল ২৯ জুন, ২০২৬ তারিখে তাদের গ্রেপ্তার করা হয়।

​থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো: লিটন সরকার (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি বাসন থানার একটি মাদক মামলার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারকৃত লিটন সরকার বাসন এলাকার মৃত আ: রহমান সরকারের ছেলে।

​একই অভিযানে সিআর পরোয়ানাভুক্ত অপর এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের নাম রাশেদুল ইসলাম (৩৫)। তিনি বাসন থানার যোগীতলা এলাকার মহি উদ্দিনের ছেলে।

​বাসন থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে আজ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গাজীপুরে বিশেষ অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেপ্তার..