ঢাকা | বঙ্গাব্দ

​সিলেটে পৌঁছেছেন নতুন জেলা প্রশাসক রেজা হাসান

  • আপলোড তারিখঃ 02-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2 জন
​সিলেটে পৌঁছেছেন নতুন জেলা প্রশাসক রেজা হাসান ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক | সিলেট

​সিলেট জেলা প্রশাসনের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করতে সিলেটে পৌঁছেছেন মু. রেজা হাসান। বুধবার (১ জুলাই) বিকেলে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানানো হয়।

​বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

​এর আগে গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়। বৃহস্পতিবার সকালে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে। তবে তাঁর যোগদান উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা থাকবে কি না, তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

​উল্লেখ্য, সিলেটের বিদায়ী জেলা প্রশাসক সারওয়ার আলমকে গত ২১ জুন প্রত্যাহার করা হয়। হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের হিসাবে স্বচ্ছতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ এবং চার দিনের মাথায় দানবাক্সের তালা খুলে গণনার বিষয়টি জেলায় বেশ আলোচনার জন্ম দেয়। তাঁকে প্রত্যাহারের আদেশে ক্ষুব্ধ সিলেটের সর্বস্তরের নাগরিকরা বিভিন্ন কর্মসূচি, বিক্ষোভ ও মানববন্ধন পালন করেন। এমন পরিস্থিতির মধ্যেই নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসানকে দায়িত্ব প্রদান করা হলো।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে সনাক ও হাসপাতাল কর্তৃপক্ষের অ্যাডভোকেসি সভা