ঢাকা | বঙ্গাব্দ

১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন

  • আপলোড তারিখঃ 26-08-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7885 জন
১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি গাজী টায়ারের কারখানার আগুন ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় লাগা আগুন ১২ ঘণ্টাতেও নেভানো যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় এ তথ্য জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান।এর আগে রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়েই প্রথম দিকে সাত ইউনিট যায়। আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনসহ ও সিদ্দিক বাজার টিটিএলসহ বেশ কয়েকটি ইউনিট কাজ করলেও পরে আগুনের তীব্রতা বাড়লে ইউনিট বাড়িয়ে ১২টি করা হয়।সরেজমিনে দেখা গেছে, আগুনের শিখায় লাল হয়ে আছে গাজী টায়ার ফ্যাক্টরির অভ্যন্তর। ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন। আশপাশের উৎস থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে প্রাণপণে চেষ্টা করা হচ্ছে। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জাগো নিউজকে বলেন, রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট। তবে আগুন লাগার কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এছাড়া এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির বিষয়েও কিছু জানা যায়নি এখনো।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত