ঢাকা | বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভোক্তা অধিকারের জব্বার মণ্ডলের সৌজন্য সাক্ষাৎ

  • আপলোড তারিখঃ 06-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3 জন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভোক্তা অধিকারের জব্বার মণ্ডলের সৌজন্য সাক্ষাৎ ছবির ক্যাপশন: ১


অনলাইন ডেস্ক নিউজ : ঢাকা//

​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আলোচিত কর্মকর্তা জনাব আব্দুল জব্বার মন্ডল।

​আজ এক আনুষ্ঠানিক বৈঠক শেষে তাঁদের এই দ্বিপাক্ষিক সাক্ষাতের ছবি প্রকাশ্যে আসে। ছবিতে দেখা যায়, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোক্তা অধিকারের এই কর্মকর্তার সাথে করমর্দন করছেন এবং কুশলাদি বিনিময় করছেন।

​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাক্ষাৎকালে দেশের সার্বিক বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সিন্ডিকেট দমনে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী দেশের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা নাগালের মধ্যে রাখতে এবং বাজার মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

​ভোক্তা অধিকার রক্ষায় মাঠপর্যায়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করায় প্রধানমন্ত্রী এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় জিরো টলারেন্স নীতি বজায় রাখার আহ্বান জানান।

​ঐতিহাসিক এই সাক্ষাৎকারের সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বাজার নিয়ন্ত্রণে সরকারের এমন কঠোর ও ইতিবাচক তদারকিকে সাধুবাদ জানিয়েছেন দেশের সাধারণ ভোক্তারা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

নোংরামিকে কাউন্টার দিতে আরেক নোংরামি চলছে': দীপ্তি চৌধুরীর কড়া পোস্ট