ঢাকা | বঙ্গাব্দ

​গাজীপুরে বিশেষ অভিযানে অপহরন মামলার ৪ আসামীসহ গ্রেফতার ৫

  • আপলোড তারিখঃ 08-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 40 জন
​গাজীপুরে বিশেষ অভিযানে অপহরন মামলার ৪ আসামীসহ গ্রেফতার ৫ ছবির ক্যাপশন: ১


​মতিউল ইসলাম হৃদয় ,গাজীপুর://

৮ জুলাই, ২০২৬

​গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে অপহরণ মামলার এজাহারভুক্ত ৪ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১ জনসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে। বুধবার (৮ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​বাসন থানা সূত্রে জানা যায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে পুলিশ নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:

অপহরণ মামলার এজাহারভুক্ত আসামী:

১. মোসাঃ নাইমা খাতুন (২১): পিতা- বাদশাহ, নওগাঁর সাপাহার থানার কৈকুড়ি গ্রামের স্থায়ী বাসিন্দা, বর্তমানে বাসন থানার ভোগড়া এলাকার ভাড়াটিয়া।

২. মোঃ হেলাল (২১): পিতা- মৃত কুদ্দুস, জামালপুরের বকশীগঞ্জ থানার বাসিন্দা, বর্তমানে বাসন থানার আউটপাড়ার ভাড়াটিয়া।

৩. আঃ কুদ্দুস (২২): পিতা- মৃত নুরুল আমিন, সাং- আউটপাড়া, বাসন, গাজীপুর।

৪. আহাম্মদ আলী (২২): পিতা- মৃত আঃ ছালাম, শেরপুরের ঝিনাইগাঁতী থানার দরিকালি নগর গ্রামের বাসিন্দা, বর্তমানে বাসন থানার আউটপাড়ার ভাড়াটিয়া।

সিআর পরোয়ানাভুক্ত আসামী:

৫. মোসাঃ তানিয়া আক্তার (৩০): পিতা- আনোয়ারুল হক, সাং- বারবৈকা পালেরপাড়া, বাসন, গাজীপুর।

​বাসন থানার পুলিশ কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিজ নিজ মামলায় যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরাধী যেই হোক, তাদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

​মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণের ফলে জন্ম নেওয়া সন্তান: আসামির যাবজ্জীবন