ঢাকা | বঙ্গাব্দ

১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খোলা হলো

  • আপলোড তারিখঃ 11-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 13 জন
১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা: হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স খোলা হলো ছবির ক্যাপশন: ১


নিজস্ব প্রতিবেদক | সিলেট

​সিলেটের আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স থেকে ১৯ দিনে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া গেছে। শুক্রবার (১০ জুলাই) রাতে দীর্ঘ সময় গণনা শেষে এ হিসাব নিশ্চিত করা হয়েছে।

​মাজারের ৭০০ বছরের ইতিহাসে এই নিয়ে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে দানবাক্সের টাকা গণনা করা হলো। এর আগে সবশেষ গত ২২ জুন মাজারের দানবাক্স খোলা হয়েছিল।

​মাজার কর্তৃপক্ষের তথ্যমতে, গত ২২ জুনের পর শুক্রবার পুনরায় মাজারের দানবাক্সগুলো খোলা হয়। এরপর স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী, মাজারের খাদেম ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে শুরু হয় টাকা গণনার কাজ। ১৯ দিনের ব্যবধানে জমা হওয়া এই টাকার পরিমাণ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা।

​মাজারে আসা দেশি-বিদেশি দর্শনার্থী ও ভক্তরা মানত হিসেবে এই টাকা দান করে থাকেন। সংগৃহীত এই টাকা মাজারের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

লংগদুতে বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: আশ্রয়কেন্দ্রে খাদ্য ও পানি বিতরণ