নিজস্ব প্রতিবেদক | ১১ জুলাই, ২০২৬
দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে চলমান বন্যা ও পাহাড় ধসের ঘটনায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত প্রাকৃতিক দুর্যোগে মোট ৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
মন্ত্রণালয়ের প্রতিবেদনে জানানো হয়েছে, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট এই দুর্যোগে দেশের সাতটি জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগকবলিত এলাকাগুলোতে এ পর্যন্ত ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যা কবলিত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছেন স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা।