মতিউল ইসলাম হৃদয়://
স্থান ও তারিখ: বরিশাল | ২০ জুলাই ২০২৬
বরিশালে ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি নামজারির (খারিজ) অপচেষ্টার অভিযোগে এক বিএনপি নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র জালিয়াতির মাধ্যমে অন্যের জমি নিজের নামে করে নেওয়ার চেষ্টা চালিয়ে আসছিল।
ঘটনার সত্যতা যাচাইয়ের পর বাবুগঞ্জ থানা পুলিশ অভিযুক্তদের আটক করে। পরে তাদের জালিয়াতি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
সংবাদটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা এ ধরনের জালিয়াতি চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।