রিপোর্টার সাইফুল ইসলাম://
আজ আমাদের সহকর্মী, ক্রাইম পেট্রলের তুখোড় ও অনুসন্ধানী ও আলোচিত সাংবাদিক এবং আমাদের প্রিয় সহযোদ্ধা রাশেদ রেজা জুয়েলের জন্মদিন। সত্য ও সুন্দরের পথে তাঁর এই পথচলা আরও শাণিত হোক—এই আমাদের প্রত্যাশা।
সংবাদচর্চায় তাঁর সাহসিকতা, বস্তুনিষ্ঠতা এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতা আমাদের সবসময় অনুপ্রাণিত করে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি তাঁর অনন্য ব্যক্তিত্ব দিয়ে ‘এখন সংবাদ ২৪’ পরিবারকে সবসময় আগলে রাখেন।
শুভ এই দিনে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। ‘এখন সংবাদ ২৪’ পরিবার সবসময় তাঁর পাশে আছে এবং ভবিষ্যতেও তাঁর সাফল্যের যাত্রায় সঙ্গী থাকবে।
শুভ জন্মদিন ভাই! আপনার আগামী দিনগুলো হোক আরও আনন্দময়, বর্ণিল ও সফল।