ঢাকা | বঙ্গাব্দ

পরিচয়পত্র ছাড়া ঢাকায় ব্যবসা করতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক

  • আপলোড তারিখঃ 12-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 140 জন
পরিচয়পত্র ছাড়া ঢাকায় ব্যবসা করতে পারবেন না হকার: ডিএসসিসি প্রশাসক ছবির ক্যাপশন: ১

এম আই হৃদয়://

রাজধানী ঢাকায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থান গ্রহণ করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ভবিষ্যতে নিজস্ব পরিচয়পত্র ছাড়া কোনো হকার ব্যবসা পরিচালনা করতে পারবেন না এবং নির্ধারিত স্থানের বাইরে ব্যবসা করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে।

​আজ বুধবার ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ডুরা) নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম।

​সভায় ডিএসসিসি প্রশাসক বলেন, "ঢাকায় বিশৃঙ্খলা ও যানজট নিরসনে হকারদের নিয়মের মধ্যে আনা জরুরি। আগামীতে পরিচয়পত্র ও নির্দিষ্ট রেজিস্ট্রেশন নম্বর ছাড়া কেউ রাজধানীতে হকারি করতে পারবেন না। এছাড়া হকারদের জন্য নির্ধারিত এলাকা নির্দিষ্ট করে দেওয়া হবে, যার বাইরে গিয়ে ব্যবসা করার কোনো সুযোগ থাকবে না।"

​তিনি আরও জানান, নিবন্ধিত হকারদের একটি সুনির্দিষ্ট কাঠামোর আওতায় এনে তাদের পরিচয়পত্র প্রদান করা হবে, যাতে করে রাজধানীর পথচারীদের চলাচল সহজ হয় এবং নগরবাসী নির্বিঘ্নে ফুটপাত ব্যবহার করতে পারেন।

​ডুরার প্রতিনিধিদলের সঙ্গে এই মতবিনিময় সভায় সিটি করপোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পিবিআই কর্মকর্তা সেজে অর্থ আত্মসাৎ: চট্টগ্রাম থেকে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার