ঢাকা | বঙ্গাব্দ

পূবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর করুণ মৃত্যু

  • আপলোড তারিখঃ 17-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 42 জন
পূবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর করুণ মৃত্যু ছবির ক্যাপশন: ১

মতিউল ইসলাম, হৃদয়://

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) পূবাইল থানাধীন মীরের বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশা মনি (১৮) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আশা মনি নিজ বাড়িতে অবস্থানকালে অসাবধানতাবশত বিদ্যুতের স্পর্শে চলে আসেন। মুহূর্তের মধ্যেই তিনি গুরুতর আহত হন। পরে উপস্থিত স্বজন ও স্থানীয় বাসিন্দারা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্মরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

​ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে পূবাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সার্বিক বিষয়ের খোঁজখবর নিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পূবাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তরুণীর করুণ মৃত্যু