ঢাকা | বঙ্গাব্দ

**নরসিংদী জেলা পুলিশ সুপার পলাশ থানা পরিদর্শন**

  • আপলোড তারিখঃ 20-08-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 86 জন
**নরসিংদী জেলা পুলিশ সুপার  পলাশ থানা পরিদর্শন** ছবির ক্যাপশন: ১



স্টাফ রিপোর্টার,

মোঃ নজরুল ইসলাম//


১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, গত রোজ বুধবার। নরসিংদী জেলার পলাশ থানা বার্ষিক পরিদর্শন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ আল ফারুক । পুলিশ সুপার  পলাশ থানায় আগমন করলে পলাশ থানার অফিসার ইনচার্জ জনাব শাহেদ আল মামুন  ফুলের শুভেচ্ছা জানান এবং পরবর্তীতে পলাশ থানার পুলিশের  চৌকস দল সুপার কে অভিবাদন প্রদান করেন। থানা পরিদর্শনকালে পুলিশ সুপার পলাশ থানার বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং রেজিস্টার পত্র পর্যালোচনা করেন, করনীয় বিষয়াদির উপর দিকনির্দেশনা প্রদান করেন। এই সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর