স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম//
২২ শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ,
নরসিংদী জেলা রায়পুরা উপজেলা শ্রীনগর ইউনিয়নের আওতাধীন ভেলুয়ারচর গ্রামে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলার গনমানুষের নেতা জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি, মাননীয় সংসদ সদস্য নরসিংদী- ০৫ রায়পুরা।আর ও উপস্থিত ছিলেন রায়পুরা পৌর বিএনপির সভাপতি জনাব ইদ্রিস আলী মুন্সী।
এছাড়া ও রায়পুরা উপজেলা এবং রায়পুরা পৌরসভার বিএনপির নেতৃবৃন্দ সহ শ্রীনগর ইউনিয়নের বিএন পির নেতৃবৃন্দ ও ভেলুয়ারচর গ্রামের জনসাধারণ উপস্থিত ছিলেন। উক্ত মাদক বিরোধী অনুষ্ঠানে মাদকের ভয়াবহতা,মাদকের ক্ষতিকর প্রভাব,যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করার জন্য করণীয় বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে জনাব ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি বলেন , মাদক মানব জীবন,পরিবার ও সমাজের জন্য একটি মারাত্মক অভিশাপ। মাদক মানসিক ও শারীরিক স্বাস্থ্য ধ্বংস করে। অপরাধ বাড়িয়ে দেয় এবং যুব সমাজকে পঙ্গু করে তোলে। মাদক সেবনের কারণে কিডনি, হৃদপিণ্ড ও মস্তিষ্কের স্থায়ী ক্ষতি এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। অতিরিক্ত উদ্বেগ বিষন্নতা,স্মৃতিশক্তি লোপ পাওয়া সহ পরিবারে সুখ শান্তি বিনষ্ট হয়। অর্থনৈতিক বিপর্যয় ঘটে ও পরিবারের পারস্পরিক সম্পর্কের মধ্যে ফাটল ধরে। চুরি ,ছিনতাই, খুন ও রাহাজানির মত মারাত্মক অপরাধমূলক কর্মকান্ড বৃদ্ধি পায়।তিনি মাদক মুক্ত সমাজ গঠনের জন্য পরিবার, সমাজ,প্রশাসনের পাশাপাশি তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। তিনি আরোও বলেন আসুন আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলি -গড়ে তুলি একটি মাদক মুক্ত,নিরাপদ ও সুন্দর রায়পুরা উপজেলা।