নিজস্ব প্রতিবেদক: রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে স্কুলশিক্ষিকা রনজিনা পারভীন হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন আসামি মো. মোশারফ হোসেন পনি ওরফে পনি গাজী ওরফে ‘প্যারা পনি’ এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব-২। এ সময় ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়েছে।
রবিবার (৩০ আগস্ট) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র্যাব-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ছায়াতদন্ত শুরু করে গোয়েন্দা দল। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত প্যারা পনি ও তার সহযোগীকে আইনের আওতায় আনা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত প্যারা পনির বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন থানায় ছিনতাই, রাহাজানি ও অন্যান্য অপরাধে অন্তত ১৩টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় মোটরসাইকেল ব্যবহার করে ছিনতাই ও অপরাধমূলক কার্যক্রম চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব। হত্যাকাད་ের পেছনের মূল রহস্য উদঘাটন এবং তাদের সাথে জড়িত অন্য কোনো চক্রের সন্ধান পেতে রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।