ঢাকা | বঙ্গাব্দ

ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধা থেকে গ্রেফতার সঞ্জয় পাল

  • আপলোড তারিখঃ 02-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7177 জন
ঢামেকে চিকিৎসকদের ওপর হামলা, গাইবান্ধা থেকে গ্রেফতার সঞ্জয় পাল ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় গাইবান্ধা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম সঞ্জয় পাল। তিনি গাইবান্ধা শহরের মাস্টারপাড়ার বারিধারা এলাকার রঞ্জিত পালের ছেলে।

সোমবার ভোরে তাকে গাইবান্ধা শহরের বাস টার্মিনাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।গাইবান্ধা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত অভিযোগে সঞ্জয় পাল জয়কে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে ঢাকায় সোর্পদ করা হবে।প্রসঙ্গত, ঢামেকে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় রবিবার ছিল দিনভর উত্তেজনা। হামলাকারীদের গ্রেফতার-বিচার, নিরাপদ কর্মস্থল নিশ্চিত করাসহ চার দফা দাবিতে রবিবার সকাল থেকে ‘কমপ্লিট শাটডাউন’ (কর্মবিরতি) পালন করেন দেশের সরকারি হাসপাতালের চিকিৎসকেরা।

চিকিৎসক ও রোগীদের ওপর হামলার ঘটনায় শাহবাগ থানায় মামলা হয়। ঢাকা মেডিকেলের অফিস সহায়ক আমির হোসেন বাদী হয়ে মামলাটি করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

"অন্যের জমি আমার দাবী করলে হতে পারে সাত বছরের জেল"....