ঢাকা | বঙ্গাব্দ

আত্মগোপনে থাকা আনসার সদস্যকে পুলিশে দিলেন ইউপি সদস্য

  • আপলোড তারিখঃ 03-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 855541 জন
আত্মগোপনে থাকা আনসার সদস্যকে পুলিশে দিলেন ইউপি সদস্য ছবির ক্যাপশন: ১

রাজধানীর সচিবালয়ে হামলার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত মিজানুর রহমান নামের এক আনসার সদস্য আটক হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১১টায় কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল ইসলাম গ্রামবাসীর সহায়তায় ওই আনসার সদস্যকে আটক করেন। পরে খবর পেয়ে কক্সবাজার পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল এসে তাকে নিয়ে যান।  

আটক মিজানুর রহমান ঘটনার পর রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা নামক এলাকায় রাবার বাগানের পাশে পাহাড়ি এলাকায় আত্মগোপনে ছিলেন। তিনি কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডী ইউনিয়নের বাসিন্দা।  

ইউপি সদস্য নুরুল ইসলাম জানান, গতকাল সোমবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী ওই গ্রামে গিয়ে মিজানুর রহমানকে আটকের চেষ্টা চালালে সে কৌশলে অন্যত্র পালিয়ে যান। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, রাবার বাগানের পাশে একটি বাড়িতে মিজানুর রহমান আত্মগোপনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত হয়ে তিনি গ্রামবাসীর সহায়তায় তাকে আটক করেন এবং ডিবি পুলিশে খবর দেন।  

কক্সবাজার পুলিশের গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আনসার সদস্য মিজানুর রহমানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগেরদিন রাতে তাকে আটকের জন্য ওই এলাকায় অভিযান চালানো হয়েছিল। পরে ইউপি সদস্য নুরুল ইসলামসহ স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়েছে। 

উল্লেখ্য গত ২৫ আগস্ট আনসার সদস্যরা সচিবালয় এলাকায় হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় চারটি থানায় মামলা দায়ের করা হয়েছে। এরমধ্যে একটি মামলায় আনসার সদস্য মিজানুর রহমান অভিযুক্ত বলে জানা গেছে। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..