ঢাকা | বঙ্গাব্দ

পেঁয়াজ রপ্তানিতে সুখবর দিল ভারত

  • আপলোড তারিখঃ 14-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 7689 জন
পেঁয়াজ রপ্তানিতে সুখবর দিল ভারত ছবির ক্যাপশন: ১

পেঁয়াজ রপ্তানির ন্যূনতম মূল্য প্রত্যাহার করেছে ভারত সরকার। এ বিষয়ে গতকাল শুক্রবার একটি বিজ্ঞপ্তি জারি করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য প্রত্যাহার করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে এবং শিগগিরই এই মূল্য কার্যকর হবে। বিষয়টি ভারত থেকে যেসব দেশ পেঁয়াজ আমদানি করে থাকে তাদের অনেকটাই সুবিধা দেবে। বিশেষ করে বাংলাদেশের জন্যও বিষয়টি ইতিবাচক হতে পারে।

এর আগে চলতি বছরের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের সরকার পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। কিন্তু সে সময় সরকার পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য বেঁধে দেয়, যার পরিমাণ ছিল প্রতি টনে ৫৫০ ডলার।

ভারতীয় পেঁয়াজ রপ্তানিকারকরা জানিয়েছেন, জুন মাসে ভারতের পেঁয়াজ রপ্তানি ৫০ শতাংশেরও বেশি কমে গেছে বলে অনুমান করা হয়েছে। কারণ, প্রতি টন পেঁয়াজের ন্যূনতম ৫৫০ ডলার রপ্তানি মূল্য এবং ৪০ শতাংশ রপ্তানি শুল্ক মিলে ভারতীয় পেঁয়াজ বাজারের অন্যান্য দেশের পেঁয়াজের চেয়ে বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

প্রসঙ্গত, ভারত সরকারের হিসাব অনুসারে, চলতি অর্থবছরের ৩১ জুলাই পর্যন্ত দেশটি মোট ২ দশমিক ৬০ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছে। অথচ ২০২৩-২০২৪ অর্থবছরে ভারত ১৭ দশমিক ১৭ লাখ টন পেঁয়াজ রপ্তানি করেছিল।





কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

কায়েতপাড়া ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সেলিম আহমেদচনপাড়ায় মতবিনিময় সভা; উন্নয়ন ও নাগরিক সেবার প্রতিশ্রুতিতে সরব নেতাকর্মীরা