ঢাকা | বঙ্গাব্দ

৭.৬২ রাইফেল নিয়ে আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত

  • আপলোড তারিখঃ 14-09-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1908 জন
৭.৬২ রাইফেল নিয়ে আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে: উপদেষ্টা সাখাওয়াত ছবির ক্যাপশন: ১

বস্ত্র ও পাট এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, পুলিশকে দানব বানানো হয়েছে। ৭.৬২ এমএম রাইফেল দেওয়া হয়েছে। এটা তদন্ত করবো বলেছি। কিন্তু এ নিয়ে আমাকে উদ্ধৃত করা হয়েছে যে আমি জানি না। আমাকে ভুল উদ্ধৃত করা হয়েছে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীতে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এক। 

তিনি বলেন, পুলিশের হাতে কারা দিয়েছে সেটা তদন্ত করা দরকার। আমি তদন্ত করতে বলেছি, কেন দেওয়া হলো। উৎস জানি না তা বলিনি।

যত শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হোক না কেন নির্দলীয় সরকার ছাড়া গ্রহণযোগ্য ভোট সম্ভব নয় বলেও মন্তব্য করেন এম সাখাওয়াত হোসেন।ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠনের পর শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা এম সাখাওয়াত হোসেন গত ১২ আগস্ট সিএমএইচ হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে যান। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, আহত আনসার সদস্যদের বক্তব্য শুনে আমার কাছে আশ্চর্য লাগছে। পুলিশের ফায়ার (গুলি) কম লাগছে তাদের। সিভিলিয়ান পোশাকে ৭.৬২ এমএম রাইফেলের গুলি লেগেছে। ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার। এরা কারা। কাদের হাতে ৭.৬২ এমএম রাইফেল গেলো। চিকিৎসকরা দেখালেন ৭.৬২ পুরো বুলেট। এটা খুবই উদ্বেগজনক।ওই দিন তিনি আরও বলেন, পুলিশ সদস্যদের হাতে ৭.৬২ এমএম রাইফেল আছে সেটা মেনে নিলাম। কিন্তু সিভিল পোশাকে কারা আনসার গেটের মধ্যে গিয়ে গুলি করেছে, এটা খুবই মারাত্মক। তার মানে আমরা সিভিলিয়ানকেও আর্মড করেছি। যে অস্ত্র সিভিলিয়ানের হাতে যাওয়ার কথা নয়। যে অস্ত্র পুলিশ-র‍্যাবকে অথরাইজড করা হয়েছিল, সেই অস্ত্র কীভাবে বাইরে গেলো। আমি এই ধরনের স্বৈরাচার ব্যবস্থা দেখিনি।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

"অন্যের জমি আমার দাবী করলে হতে পারে সাত বছরের জেল"....