ঢাকা | বঙ্গাব্দ

উপকূলীয় ছয় রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ঘোষণা

  • আপলোড তারিখঃ 03-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 9634 জন
উপকূলীয় ছয় রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ঘোষণা ছবির ক্যাপশন: ১

তাজুল ইসলাম //ঢাকা থেকে উপকূলীয় ছয় রুটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিআইডব্লিউটিএ’র জনসংযোগ কর্মকর্তা এহতেশামুল পারভেজ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, উপকূলীয় অঞ্চলে বৈরি আবহাওয়া, সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করায় এবং উপকূলীয় অঞ্চলের নদী উত্তাল থাকার কারণে যাত্রীদের জানমালের নিরাপত্তার স্বার্থে ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া, ঢাকা-খেপুপাড়া, ঢাকা-চরমোন্তাজ, ঢাকা-রাঙ্গাবালী, ঢাকা-মনপুরাগামী উপকূলীয় অঞ্চলের নৌপথের নৌযান চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার সকালে সামুদ্রিক আবহাওয়ার সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সতর্কবার্তায়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‘একটা মরে, একটাই যায়, বাকিডি যায় না’— সেই বিতর্কিত পুলিশ কর্মকর্তা ইকবালকে বরখাস্তের সিদ্ধান্ত