ঢাকা | বঙ্গাব্দ

রাজশাহীর একটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেত্রী আটক

  • আপলোড তারিখঃ 27-10-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 834497 জন
রাজশাহীর একটি পরীক্ষা কেন্দ্রে ছাত্রলীগ নেত্রী আটক ছবির ক্যাপশন: জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া

পরীক্ষা দিতে এসে পরীক্ষার্থীদের হাতে ধরা পড়েছেন জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া নামের এক ছাত্রলীগ নেত্রী। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক। 

রবিবার বিকাল পৌনে ৫টার দিকে রাজশাহী সরকারি মহিলা কলেজের পরীক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ পিয়াকে বোয়ালিয়া থানায় নেয়। পিয়া ডিগ্রি পরীক্ষার্থী ছিলেন। তার ইসলামিক স্ট্যাডিজ তৃতীয় পত্র বিষয়ে পরীক্ষা ছিল বলে জানা গেছে।

জানা গেছে, রাজশাহী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে নগর ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস তামান্না পিয়া ডিগ্রি পরীক্ষা দিতে যায়। পরীক্ষা চলাকালে পাশের সিটের বসা পরীক্ষার্থীরা পিয়াকে চিনতে পারে। বিষয়টি জানাজানি হলে সাধারণ ছাত্রীরা ও ছাত্রদলের সদস্যরা একত্রিত হয়ে পরীক্ষা হলের বাইরে অবস্থান নেয়। পরীক্ষা শেষে সাধারণ ছাত্রীরা পিয়াকে আটক করে উপস্থিত পুলিশে দেয়। পরে পুলিশ তাকে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, পিয়ার নামে বোয়ালিয়া থানায় বিস্ফোরকের একটি মামলা আছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

""নরসিংদী ড্রিম হলিডে পার্ক দিন দিন নারী-পুরুষের অশ্লীলতার অভরায়ন্যর দিকে ধাবিত হচ্ছে ..