ঢাকা | বঙ্গাব্দ

সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বেগম খালেদা জিয়া।

  • আপলোড তারিখঃ 21-11-2024 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 680894 জন
সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বেগম খালেদা জিয়া। ছবির ক্যাপশন: ১

সশস্ত্র বাহিনী দিবসে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও দলটির ২৬ জন নেতাকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ।

রাজধানীর গুলশানের বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তার একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তারের কাছে গতকাল মঙ্গলবার সেনা কর্মকর্তারা এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য এবং সিনিয়র নেতা মিলিয়ে মোট ২৬ জন নেতার নামে আমন্ত্রণপত্র গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে তার একান্ত সচিব আবদুস সাত্তার সাহেবের কাছে দিয়ে গেছেন সেনা কর্মকর্তারা।

সেনাকুঞ্জের এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা