ঢাকা | বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫০৬

  • আপলোড তারিখঃ 18-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 570441 জন
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫০৬ ছবির ক্যাপশন: ছবি ● সংগৃহীত

সিনিয়র ক্রাইম রিপোর্টার মোঃ মতিউল ইসলাম (হৃদয়):-

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫০৬ জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য অপরাধ ও ডেভিল হান্ট মিলিয়ে ১ হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেলে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত ১ হাজার ৬৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার ৫০৬ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেফতার ১ হাজার ১৪১ জন।

২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে একনলা বন্দুক একটি, পিস্তলের গুলি ৬টি, এলজি একটি এবং ৬টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা