ঢাকা | বঙ্গাব্দ

সায়দাবাদ আবাসিক হোটেলে সাংবাদিকদের উপর বর্বর হামলা ও লুটপাট অভিযোগে আটক ৪

  • আপলোড তারিখঃ 16-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 345153 জন
সায়দাবাদ আবাসিক হোটেলে  সাংবাদিকদের  উপর বর্বর হামলা ও লুটপাট  অভিযোগে আটক ৪ ছবির ক্যাপশন: আওয়ামী লীগের ধূসর সবুজ

এম আই হৃদয়, সিনিয়র ক্রাইম  রিপোর্টার //

যাত্রাবাড়ী থানাধীন জনপদ মোড়ের হোটেল আল হায়াতে নারী সাংবাদিকসহ দুই সাংবাদিকের ওপর বর্বর হামলা, লুটপাট ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন দৈনিক অপরাধ সময়-এর স্টাফ রিপোর্টার রুমা (৩৯) এবং তার সহকর্মী রুহুল আমিন।

ঘটনা ঘটে গত ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে। ভুক্তভোগীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি হোটেলে আল-হায়াতে অসামাজিক কার্যকলাপ চলমান রয়েছে।আমরা ঘটনার সত্যতা যাচাই সহ সচিত্র প্রতিবেদন আনতে গেলে হোটেল কর্তৃপক্ষ এবং কয়েকজন স্থানীয় ব্যক্তি আমাদেরকে আটকে রেখে মারধর করে।

সাংবাদিক রুমা অভিযোগ করেন, হোটেলের ভেতরে এক নম্বর আসামীর নির্দেশে অন্তত পাঁচজন পরিচিত (সবুজ, জুম্মন, আকাশা, রাজু, রহমান) ও আরও ১০–১২ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের উপর হামলা চালায়। এসময় আমাকে শ্লীলতাহানির চেষ্টা, মারধর এবং ব্যক্তিগত সম্পদ লুটপাট করা হয়।

লুট হওয়া সম্পদের মধ্যে রয়েছে—
স্বর্ণের চেইন (প্রায় এক ভরি) – ১,৮০,০০০ টাকা।ব্রেসলেট (সাড়ে চার আনা) ৬০,০০০ টাকা,সনি ক্যামেরা – ৩৫,০০০ টাকা

রুমার সহকর্মী রুহুল আমিনকেও একইভাবে মারধর করা হয়। পরবর্তীতে সাংবাদিক পাথর আহাম্মেদ ও মোঃ নাসির সরদারসহ অন্য সাংবাদিকদ্বয় ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও হেনস্তা করা হয়।

পরে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন করলে যাত্রাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। 

ভুক্তভোগী রুমা অভিযোগ করে বলেন, “আমরা নারী পাচার, মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়েছিলাম”। ঘটনার সত্যতা প্রচার হবে বলেই আমাদের উপর এ হামলা চালানো হয়েছে।”

এ বিষয় যাত্রাবাড়ী থানায় ১৩-০৯-২৫ ইং তারিখে এখটি মামলা রুজু করা হয়েছে। মামলা নং–৪০।

এই ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। 




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

জ্বালানি তেলের পরিস্থিতি পর্যবেক্ষণে রায়পুরা উপজেলা প্রশাসন"....