ঢাকা | বঙ্গাব্দ

গতকাল যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে

  • আপলোড তারিখঃ 20-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6835 জন
গতকাল যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদ://  রাজধানীর ঢাকার মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হয়েছে। এই ঘটনায় অন্তত পাঁচজনকে আটক করা হয়েছে।গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে বসিলা ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজনের মধ্যে একজনের নাম জানা গেছে। তার নাম জুম্মন (২৫)। তাকে সন্ত্রাসী বলছে পুলিশ ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যৌথবাহিনীর অভিযানে ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করা হয়েছে। 

এসআই মোমিন বলেন, গতকাল মধ্যরাতে যৌথবাহিনীর কাছে তথ্য আসে যে- চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে। এমন খবরের পরিপ্রেক্ষিতে যৌথবাহিনীর একটি দল ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। আত্মরক্ষার্থে সেনাবাহিনীও পাল্টা গুলি চালায়। এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে।

এ সময় তাদের দুই সহযোগীকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত পাওয়া যায়। একই সঙ্গে তাদের কাছ থেকে একটি রিভলবার এবং  কিছু গুলি পাওয়া যায়।

আটক পাঁচজনকে থানায় আনা হয়েছে। গুলিতে নিহত দুই ব্যক্তির সুরতহালের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

দেবিদ্বারে আলহাজ্ব আবুল কাসেম চেয়ারম্যান ও সাংবাদিক জনির জমি সংক্রান্ত বিরোধের অবসান