ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানের লামার আন্ধারী খালের উৎপত্তি স্থলে রাবার ফ্যাক্টরি স্থাপনে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা।

  • আপলোড তারিখঃ 22-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 625543 জন
বান্দরবানের লামার আন্ধারী খালের উৎপত্তি স্থলে রাবার ফ্যাক্টরি স্থাপনে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়। 

বান্দরবান।


বান্দরবানের লামায় সরই ইউনিয়নের আন্ধারী খালের উৎপত্তি স্থলে বিশাল রাবার ফ্যাক্টরি নির্মাণের প্রাথমিক কাজ শুরু করেছে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এতে স্থানীয় কয়েক হাজার পাহাড়ি বাঙালি জনসাধারণের কৃষি মৎস্য চাষ ও দৈনন্দিন প্রয়োজন পূরণের একমাত্র পানির প্রাকৃতিক উৎস আন্ধারী খাল এর পানি দূষণের আশঙ্কা করছেন স্থানীয় জনগণ। 


আন্ধারী খালের পাশের মুরুং পাড়ার প্রধান কারবারি রুমতুই মুরুং বলেন, এই খালটির আমাদের জীবন জীবিকার অন্যতম সহায়ক। খালটি সুপেয় পানির এক মাত্র উৎস। লামা রাবার ইন্ডাস্ট্রিজ এর এক হাজার ছয়শত একর জমি থাকতে খালের উৎপত্তি স্থলে এসে কেন ফ্যাক্টরি বানাতে হবে? তারা চায় আমরা সবাই চাষাবাদ করতে না পেরে এলাকা ছেড়ে চলে যাই! তারা চাষের জমি শেষ করছে ও পাহাড় কাটছে।


ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর সাবেক মেম্বর জনাব আব্দুল হালিম বলেন, লামা রাবার ইন্ডাস্ট্রিজ এর উচিত অন্য স্থানে ফ্যাক্টরি নির্মাণ করা, না হলে রাবার ফ্যাক্টরির বর্জ্য খালের পানি দূষিত করবে। বর্জ্য মিশ্রিত খালের পানি দিয়ে চাষাবাদ ও দৈনন্দিন কাজে ব্যবহার করলে মানুষ নানা রকম মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হবে, ঝুকিতে পড়বে জীবন জীবিকা। আমি নিজেও এই খালের উপর নির্ভর, তাছাড়া বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল এন্ড কলেজ এর কয়েক হাজার শিশু কিশোর ও এই পরিবেশ দূষণের শিকার হবে বলে ধারনা করছে স্থানীয় সচেতন মহল। তাই বিষয়টি লামানরাবার ইন্ডাস্ট্রিজ এর বিবেচনা করে সিদ্ধান্ত নেয়া উচিৎ বলে মনে করছি।


সরজমিন গেলে স্থানীয় জনসাধারন জানান, এই ফ্যাক্টরি নির্মাণ করা হচ্ছে জনবসতি, আবাসিক এলাকা ও স্কুল ক্যাম্পাস এর খুব কাছেই, অনতিবিলম্বে ফ্যাক্টরি অন্যত্র স্থাপনের জোর দাবি জানান  তারা। সরই এর জনসাধারন এর এই সময়ের জোর দাবি একটাই, রাবার  ফ্যাক্টরি অন্যত্র করা হোক, যাতে জনসাধারন ক্ষতিগ্রস্ত না হয়।


এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশের ক্ষতি হয় এবং পানির উৎস নষ্ট হয় এমন কাজ কোনো ভাবেই করতে দেয়া হবেনা। স্থানীয় জনসাধারনের অভিযোগ দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..