ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের তিন নেতা

  • আপলোড তারিখঃ 22-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 626564 জন
রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের তিন নেতা ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় মিছিল থেকে গ্রেফতার যুব মহিলা লীগের কেন্দ্রীয় সদস্য মোছা. লাবনী চৌধুরীসহ তিনজনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

অন্য দুই আসামি হলেন মো. রাজু আহমেদ এবং  মো. সিরাজুল ইসলাম।শনিবার (২২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা শুনানি শেষে তাদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদের আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের জামিন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুক্রবার (২১ মার্চ) সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী ও সমর্থকের একটি মিছিল বের হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে পুলিশে দেন। পরে গতকাল সাতজনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইনে মোহাম্মদপুর থানায় মামলা করেন সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।মামলার এজাহারে বলা হয়, নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুষ্কৃতকারীরা বাংলাদেশ ছাত্রলীগ লেখা ব্যানারে ‘শেখ হাসিনার নামে মিথ্যা মামলা এবং  প্রহসনের বিচার মানি না মানবো না’ বলে বিভিন্ন স্লোগান দেন। এছাড়া আরও উসকানিমূলক স্লোগান দিয়ে আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ডের গতিশীল এবং  সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি করেন। তারা স্বাধীন রাষ্ট্রের সংহতি, জননিরাপত্তা এবং  সার্বভৌমত্ব বিপন্ন করার কাজে সম্পৃক্ত থেকে সন্ত্রাসবিরোধী আইনে অপরাধ করেছেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..