ঢাকা | বঙ্গাব্দ

ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত বাংলাদেশ নিউইয়র্কে মামলা

  • আপলোড তারিখঃ 08-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 458692 জন
ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত   বাংলাদেশ নিউইয়র্কে মামলা ছবির ক্যাপশন: ১

অনলাইন খবর://বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে চলতি মাসেই বাংলাদেশ নিউইয়র্কে মামলা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।গতকাল রোববার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দুই দফা বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মুস্তফা কামাল বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনতে এই মাসেই নিউইয়র্কে মামলা করবে বাংলাদেশ। কোনোভাবেই মামলা করার সময়সীমা (৩ ফেব্রুয়ারি) অতিক্রম করবে না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, মামলায় বিবাদী কারা বা কে হবে তা নির্ধারণের জন্য বাংলাদেশ এবং  নিউইয়র্কের আইনজীবীরা কাজ করছেন। তারাই এই বিষয়টি চূড়ান্ত করবেন।

অপর এক প্রশ্নের জবাবে মুস্তফা কামাল জানান, ‌‘মামলা পরিচালনার ক্ষেত্রে আইনজীবীর ফি বা কমিশন সম্পর্কে আমরা অবগত রয়েছি। অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা