ঢাকা | বঙ্গাব্দ

ঢাকা এবং আশপাশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তর

  • আপলোড তারিখঃ 11-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 588104 জন
ঢাকা এবং আশপাশের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা  আবহাওয়া অধিদপ্তর ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে গরম আগের তুলনায় কিছুটা কম অনুভূত হতে পারে।শুক্রবার (১১ এপ্রিল) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা এবং  পার্শ্ববর্তী এলাকার জন্য আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর দিনের তাপমাত্রাও হালকা কমতে পারে। এসময়ের মধ্যে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আজ সকালে ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দমমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৭৬ শতাংশ।এর আগে, গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সরাদেশের আজকের সম্ভাব্য পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা এবং  বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..