ঢাকা | বঙ্গাব্দ

বজ্রপাতে একদিনে দেশের সাত জেলায় ১৭ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ 28-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 435775 জন
বজ্রপাতে একদিনে দেশের সাত জেলায় ১৭ জনের মৃত্যু ছবির ক্যাপশন: ১

সংগৃহীতখবর ://বজ্রপাতে একদিনে দেশের সাত জেলায় ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরাম নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।


সোমবার (২৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সংগঠনটির সভাপতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কবিরুল বাশার।বিজ্ঞপ্তিতে তিনি জানান, বজ্রপাতে কুমিল্লায় ৪ জন, কিশোরগঞ্জে ৩ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ১ জন, নোয়াখালীতে ১ জন, নেত্রকোনায় ১ জন, মৌলভীবাজারে ১ জন ও চাঁদপুরে ১ জনের মৃত্যু হয়েছে।


আরও পড়ুন

নয় জেলায় বজ্রপাতে নিহত ১৫

ড. কবিরুল বাশার জানান, বজ্রপাতে মারা যাওয়াদের বেশির ভাগই কৃষিকাজের সঙ্গে জড়িত লোকজন। তারা খোলা আকাশের নিচে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। আসলে বজ্রপাত ঠেকানোর কোনো সুযোগ নেই। তবে সচেতনতার মাধ্যমে বজ্রপাতে মৃত্যুর পরিসংখ্যান কমানোর সুযোগ রয়েছে।তিনি বজ্রপাতে মৃত্যু কমাতে সচেতনতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবির কথা জানান। এগুলো হলো-



১. বজ্রপাতে সচেতনতা বাড়াতে পাঠ্যপুস্তকে বজ্রপাত সচেতনতার অধ্যায় অন্তর্ভুক্ত করা

২. বর্তমানে ৩০ মিনিট আগেই বজ্রপাতের পূর্বাভাস জানা যায়

৩. দ্রুত প্রাপ্ত পূর্বাভাস হাওরাঞ্চলসহ দেশের সব জেলা-উপজেলায় প্রচারের ব্যবস্থা করা

৪. কৃষকসহ সর্বস্তরের জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে সভা, সেমিনার, সিম্পোজিয়াম ও প্রক্ষিক্ষণের ব্যবস্থা করা

৫. মাঠে মাঠে শেল্টার সেন্টার স্থাপন ও আহতদের ফ্রি চিকিৎসাসেবা প্রদানসহ সব যাবতীয় খরচ বহন করা




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা