ঢাকা | বঙ্গাব্দ

শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে- পল্লবীতে নিজ নির্বাচনী এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে : আমিনুল হক

  • আপলোড তারিখঃ 30-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 3790 জন
শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে-    পল্লবীতে নিজ নির্বাচনী এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে : আমিনুল হক ছবির ক্যাপশন: ১



নিজস্ব প্রতিবেদক:://


রাজধানীর পল্লবীর বিভিন্ন এলাকায়  বৃষ্টির ফলে জলাবদ্ধতায় ঘরবন্দি হয়ে  পরা ক্ষতিগ্রস্ত ৩ হাজার পরিবারের পাশে দাঁড়ালেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক। 


আজ শুক্রবার দুপুরে পল্লবীতে ঢাকা-১৬ আসনের নিজ নির্বাচনী এলাকার বেগুনটিলা বস্তি, দুয়ারিপাড়া, ট ব্লক, কালশী এবং কাফরুলের বেশ কিছু  প্লাবিত এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিতে তিনি সেখানে ছুটে যান।


এরপর দুপুরে দুর্ভোগে থাকা ৩ হাজার পরিবারের মাঝে রান্না করা খাবার ও শুকনো খাদ্যসামগ্রী এবং বিশুদ্ধ পানীয় বিতরণ করেন তিনি। এসময় তিনি বলেন, জলাবদ্ধতার ফলে যতদিন পর্যন্ত এ দূর্ভোগ থাকবে ততদিন পর্যন্ত এই অসহায় পরিবারকে সাহায্য সহায়তা ও রান্না করা খাবার বিতরণ চলমান থাকবে। 


খাবার বিতরণকালে আমিনুল হক বলেন, “জিয়াউর রহমান মানুষের পাশে ছিলেন, আমরাও তাঁর আদর্শে সেই পথেই আছি।”

বর্তমান রাজনৈতিক সংকট থেকে আমাদেরকে পরিত্রাণের জন্য শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হতে হবে। হতাশাগ্রস্ত জাতির মুক্তির পথ হতে পারে শহীদ জিয়ার আদর্শ।


এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর এর ১৩ টি থানা এলাকার বিভিন্ন স্পটে গিয়ে অসহায় ও দুস্তদের মাঝে রান্না করা খাবার ও শাড়ী লুঙ্গি বিতরণ করেন আমিনুল হক। স্হানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসময় তার সঙ্গে ছিলেন। 


এসময় তার সঙ্গে ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মোঃ ইউসুফ, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য সাজ্জাদ হোসেন মোল্লা, কাফরুল থানা বিএনপি যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, পল্লবী থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক কামাল হোসাইন খান, যুগ্ম আহবায়ক আশরাফ গাজী, মোকছেদুর রহমান আবির, আনিছুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, পল্লবী থানা ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, ৫ নং ওয়ার্ড সভাপতি বাদশা মিয়া, পল্লবী থানা যুবদলের সভাপতি হাজী নূর সালাম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ। 



মোঃ জাকির হোসেন 

৩০ মে, শুক্রবার, ২৫ 



###




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

"অন্যের জমি আমার দাবী করলে হতে পারে সাত বছরের জেল"....