ঢাকা | বঙ্গাব্দ

মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ: মুক্তারপুর নৌ পুলিশের বড় অভিযান

  • আপলোড তারিখঃ 09-07-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2 জন
মুন্সিগঞ্জে ৬ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ: মুক্তারপুর নৌ পুলিশের বড় অভিযান ছবির ক্যাপশন: ১


​মতিউরুল ইসলাম হৃদয়: // নারায়ণগঞ্জ অঞ্চলের মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ী এক বিশাল অভিযানে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল ০৮/০৭/২০২৬ খ্রিঃ তারিখে মুন্সিগঞ্জ সদর থানাধীন মালিপাথর ও বিনোদপুর এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

​এই অভিযানের মূল নেতৃত্বে ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার জনাব আবুল হাশেম। অভিযানে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক আবদুল মাবুদ সহ সঙ্গী অফিসার ও ফোর্স।

​গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযানটি পরিচালনা করে। মুন্সিগঞ্জ সদর থানাধীন বিনোদপুর গ্রামের মাঠে দক্ষিণ পশ্চিম কোণে রাস্তার উপর থেকে ৪টি প্লাস্টিকের বস্তা ভর্তি অবস্থায় এই অবৈধ কারেন্ট জালগুলো উদ্ধার করা হয়।

​প্রাথমিক হিসেবে জব্দকৃত কারেন্ট জালের পরিমাণ অনুমান ২০,০০,০০০ (বিশ লক্ষ) মিটার। পুলিশ সূত্রে জানা গেছে, এই বিপুল পরিমাণ জালের বাজার মূল্য আনুমানিক ৬,০০,০০০,০০/- (ছয় কোটি) টাকা (প্রতি মিটার ৩০ টাকা হিসেবে)।

​জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় নৌ পুলিশের এই অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ন বলে মনে করা হচ্ছে। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ীর পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জালগুলো আইন অনুযায়ী ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

রাঙামাটিতে দুর্যোগকবলিত মানুষের পাশে সাবেক পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান