ঢাকা | বঙ্গাব্দ

সাপের কামড়ে মুমূর্ষু রোগী: চিকিৎসকের প্রচেষ্টায় বেঁচে গেলো প্রান।

  • আপলোড তারিখঃ 05-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 401804 জন
সাপের কামড়ে মুমূর্ষু রোগী: চিকিৎসকের প্রচেষ্টায় বেঁচে গেলো  প্রান। ছবির ক্যাপশন: ১




বান্দরবান প্রতিনিধি//


পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ে মুমূর্ষু এক রোগীর চিকিৎসকদের প্রচেষ্টায় প্রান বেঁচে গেলো। ২২ বছর বয়সী চাইনসোয়ে মার্মা নামের ওই যুবককে আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে আনার পর জরুরি ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়।


হাসপাতাল সূত্রে জানা যায়, আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া মন্নান মেম্বার পাড়া সংলগ্ন থোয়াইনচিং হেডম্যান পাড়ার উচিমং মার্মার ছেলে চাইনসোয়ে মার্মাকে বুধবার (৪ জুন ২০২৫) ভোর রাতে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শোভন দত্ত জানান, রোগী যখন হাসপাতালে আসে, তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। গলায় ব্যথা এবং বারবার অজ্ঞান হয়ে যাচ্ছিলেন তিনি। জরুরি বিভাগে ভর্তির পর কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক উপসর্গ দেখে বুঝতে পারেন যে, তাকে সাপে কামড়েছে। পরে রোগীর বিছানার বালিশের নিচ থেকে মৃত সাপটি উদ্ধার করা হয়।


ডাঃ শোভন দত্তের তত্ত্বাবধানে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান এবং মেডিকেল অফিসার ডাঃ মোঃ ফরহাদ উদ্দিন সহ নার্সদের একটি দল দ্রুত চিকিৎসা শুরু করে।


ডাঃ ফরহাদ উদ্দিন জানান, স্বাস্থ্য কর্মকর্তা নিজে এনেস্থেসিওলজিস্ট হওয়ায় রোগীকে সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) দেওয়ার ১০ মিনিটের মধ্যে তার হৃদস্পন্দন ফিরে আসে। এরপর রোগীকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং অ্যান্টিভেনম, অ্যাড্রেনালিন ও এট্রোপিন দেওয়া হয়।


আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সোলেমান জানান, লামা উপজেলা হাসপাতালে সাপে কাটা রোগীর চিকিৎসা এই প্রথম দেওয়া হয়েছে। রোগীর অবস্থা স্থিতিশীল হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে রেফার করা হয়েছে। তিনি আরও বলেন, সাপের কামড়ের চিকিৎসা দিতে গেলে রোগীর পরিবারের লোকজন প্রথমে বাধা দিচ্ছিল। পরে তাদের বুঝিয়ে রাজি করানো হয়।


চিকিৎসকরা জানান, এখন মূলত বর্ষার সময়, এই সময়ে সাপের উপদ্রব বেড়ে যায়,  তাই সবার সতর্ক থাকা উচিৎ, বিশেষ করে রাতে ঘরে সবাই সতর্কতার সহিত পর্যবেক্ষণ করা ও বিছানা বা শোয়ার জায়গা নিরাপদ এমন ব্যবস্থা নেয়া। এই মুহুর্তে হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম না থাকায় নতুন রোগী এলে আমাদের পক্ষে চিকিৎসা দেওয়া কঠিন হয়ে যাবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা