ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীতে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

  • আপলোড তারিখঃ 07-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 484518 জন
রাজধানীতে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার ছবির ক্যাপশন: ১

তাইজুল ইসলাম://


ঢাকার  ডেমরা আমুলিয়া এলাকায় হাত-পা বাঁধা  গলায় ফাঁস লাগানো যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে ডেমরার আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশে রাস্তা থেকে এই মরদেহ উদ্ধার করা হয়।


ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) দীপংকর কুমার দেবনাথ বলেন, ‘গতকাল রবিবার দুপুরে দেড়টার দিকে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ডেমরার আমুলিয়া মডেল টাউন চায়না বিদ্যুৎ প্রজেক্টের পাশের রাস্তায় হাত, পা পিঠ মোড়ানো অবস্থায় বাঁধা ও গলায় কাপড়ের বেল্টে দিয়ে পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো রঙের গেঞ্জি ও জলপাই রংয়ের টাউজার।

এসআই আরও বলেন, মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য আজ সোমবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যাকারীরা ঐ যুবককে হাত-পা বেঁধে ও গলায় কাপড়ের বেল দিয়ে ফাঁস লাগিয়ে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..