ঢাকা | বঙ্গাব্দ

বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে বান্দরবানে মানব বন্ধন

  • আপলোড তারিখঃ 22-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 1278 জন
বাজার চৌধুরীর অপসারণ ও বিচারের দাবীতে বান্দরবানে মানব বন্ধন ছবির ক্যাপশন: ১


বান্দরবান প্রতিনিধি।

ক্ষমতার অপব্যাবহার করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাজার ফান্ডের জায়গা অবৈধভাবে দখল বানিজ্যের অভিযোগ উঠেছে বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি কেয়াজুপাড়া বাজারের বাজার চৌধুরী মো. আবুল হোসেন এর বিরুদ্ধে।


সোম বার (২২শে সেপ্টেম্বর) ভুক্তভোগী স্থানীয় এলাকার জনসাধারণ ও বাজারের ব্যাবসায়ীগণ বাজার চৌধুরীর শাস্তি ও অপসারণের দাবীতে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানব বন্ধন কর্মসূচি পালন করেন।


মানব বন্ধনে বক্তারা বলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কর্তৃক বাজারের জায়গায় স্থাপিত বায়তুশ শরফ মসজিদের নির্ধারিত জায়গা টাকার বিনিময়ে অবৈধ দখল দেয়া, দুই তলা পাকা ভবন নির্মাণে সহযোগিতা করা, বহিরাগতদের কাছে চার পাঁচ লাখ টাকায় বাজারেরে প্লট বিক্রি করা, বাজার ফান্ডের জায়গায় অবৈধভাবে বসতি স্থাপনে সহযোগীতা করা সহ নানা অনিয়মের সাথে জড়িত বাজার চৌধুরী আবুল হাসেম।


এছাড়াও কিছুদিন আগে ১৪ লাখ টাকার বিনিময়ে কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে ৪ টি প্লট বিক্রি করারও অভিযোগ আছে বাজার চৌধুরী আবুল হোসেন এর বিরুদ্ধে।


বিগত বিশ বছর আওয়ামী লীগের সাথে স্বক্ষতার খাতিরে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে থাকায় ক্ষমতা-শক্তি প্রয়োগ করে নৈরাজ্য সৃষ্টি করে ছিলেন এই আবুল হোসেন।


নিজে কোন ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত না থাকলেও ২০ বছরে দলিয় প্রভাবে বাজার চৌধুরীর ক্ষমতায় অবৈধভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা।

তার ক্ষমতার দাপটে মুখ খুলতে পারেননি অনেক ব্যবসায়ি ও সাধারণ মানুষ। বাজার ফান্ডের জায়গায় অবৈধ বাণিজ্যের সাথে জড়িত এই আবুল হোসেন কে বাজার চৌধুরীর পদ থেকে অপসারণ এবং দ্রুত তার সকল কর্মকাণ্ড তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য বাজার ফান্ড প্রশাসক এবং জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর নিকট দাবী জানানো হয়।


মানব বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মো. ইকবাল, বাজার কমিটির সদস্য, মাওলানা আবু হানিফ, ব্যবসায়ী নূরুল আবছার, স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবুল মিয়া এবং মসজিদের ঈমাম আব্দুস সবুর।


এছাড়া মানব বন্ধন কর্মসূচিতে স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাধারন ব্যবসায়ী ও স্থানীয় অনেকেই অংশ গ্রহন করে আবুল হোসেনের অপসারন ও বিচার দাবি করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

**ঢাকা জেলা আইন-শৃঙ্খলা বাহিনী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে**