ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটি–২৯৯ আসনে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা শুরু

  • আপলোড তারিখঃ 24-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 269665 জন
রাঙামাটি–২৯৯ আসনে দীপেন দেওয়ানের নির্বাচনী প্রচারণা শুরু ছবির ক্যাপশন: ১


​ মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:

 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি–২৯৯ আসনে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। ধানের শীষের কাণ্ডারী হিসেবে পরিচিত এই প্রার্থীর সমর্থনে গ (সোমবার) কাপ্তাই উপজেলা বিএনপি, কাপ্তাই জেটিঘাট এলাকায় এক নির্বাচনী সভার আয়োজন করে।

​২৪শে নভেম্বর  বিকেল তিনটায় ধর্মীয় বাণী পাঠের মাধ্যমে সভার সূচনা হয়। এতে কাপ্তাইয়ের বিভিন্ন ইউনিয়ন থেকে আসা দলীয় নেতাকর্মী ও সাধারণ ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

​গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ধানের শীষের বিকল্প নেই, দীপেন দেওয়ান। ​সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক এবং রাঙামাটি–২৯৯ আসনের দলীয় প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান। ​তিনি বলেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে ধানের শীষের বিজয়ের কোনো বিকল্প নেই।

​তিনি আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে যাওয়া এবং ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন।

​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো ও সাইফুল ইসলাম পনির, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক, আলী বাবর এবং সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

​বক্তারা বলেন, রাঙামাটির সার্বিক উন্নয়ন ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এডভোকেট দীপেন দেওয়ানই উপযুক্ত প্রার্থী। তাঁরা তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে নির্বাচনী মাঠে আরও জোরদারভাবে কাজ করার আহ্বান জানান।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..