ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটি পৌর এলাকায় ধানের শীষ’ প্রতীকের প্রচার শুরু

  • আপলোড তারিখঃ 27-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 141757 জন
রাঙামাটি পৌর এলাকায় ধানের শীষ’ প্রতীকের প্রচার শুরু ছবির ক্যাপশন: ১



মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:-

রাঙামাটি পার্বত্য জেলার ২৯৯ নম্বর আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম জেলা জজ অ্যাডভোকেট দীপেন দেওয়ান তাঁর প্রতীক ‘ধানের শীষ’-এর পক্ষে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করেছেন। বুধবার , রাঙামাটি পৌরসভার ৬ ও ৯ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত এক পথসভার মধ্য দিয়ে এই প্রচারের উদ্বোধন হয়। পথসভাকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

পৌর এলাকার মোস্তফা মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান বক্তা ছিলেন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, অগ্রগতি ও পরিবর্তনের লক্ষ্যে কাজ করবেন। একই সঙ্গে ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহসভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহসভাপতি সাইফুল ইসলাম পনির এবং সংশ্লিষ্ট এলাকার পৌর বিএনপির সভাপতি শফিউল আজম।

বক্তারা বলেন, মাঠে ঐক্যবদ্ধ প্রচারের মাধ্যমে ধানের শীষের পক্ষে গণসমর্থন বাড়ানো হবে। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিত হবে।

পথসভায় জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এই পথসভাকে ঘিরে রাঙামাটি পৌর এলাকায় বিএনপির নির্বাচনী প্রচার আনুষ্ঠানিকভাবে গতি পায়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

অনলাইন নিউজ পোর্টাল নয়, দেশের বড় সংবাদপত্র ও বেসরকারি টেলিভিশনেরও নিজস্ব নিউজ পোর্টাল রয়েছে। তারা মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করছে, লাইভ সম্প্রচার করছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সক্রিয়। এতে টেলিভিশন ও ডিজিটাল সাংবাদিকতা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রিন্ট মিডিয়ার সংকট গত এক দশকে ডিজিটাল মিডিয়ার প্রসারের ফলে ছাপা পত্রিকার প্রচারসংখ্যা ব্যাপকভাবে কমেছে। পাঠক টানতে ইংরেজি দৈনিকগুলোকেও এখন বাংলায় সংবাদ প্রকাশ করতে হচ্ছে। এমনকি অনেক জনপ্রিয় রেডিও বন্ধ হয়ে গেছে, যেমন ২০২২ সালের ৩১ ডিসেম্বর বিবিসি বাংলা তাদের ৮১ বছরের রেডিও সম্প্রচার বন্ধ করে। তবে তারা অনলাইন ও টেলিভিশনে সংবাদ প্রচার চালিয়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যতিক্রমী কনটেন্টের মাধ্যমে জনপ্রিয়তা ধরে রেখেছে। সাংবাদমাধ্যমের সংখ্যা ও নিবন্ধন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২১৩টি, দৈনিক পত্রিকা ১,৩১১টি এবং অনুমোদিত বেসরকারি টেলিভিশন ৪৫টি। এর মধ্যে ১৭টি বেসরকারি টেলিভিশন ও ১৯৬টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল নিবন্ধন পেয়েছে। তবে এর বাইরেও অসংখ্য অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ইউটিউব চ্যানেল সংবাদ প্রচার করছে, যা অনেক সময় পাঠকদের বিভ্রান্ত করছে। ফলে সাংবাদিকদের আরও সতর্ক হতে হবে, যাতে ভুল তথ্য ছড়িয়ে না পড়ে।

notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা