ঢাকা | বঙ্গাব্দ

রাজধানী ঢাকাতে আবারও ভূমিকম্প

  • আপলোড তারিখঃ 27-11-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 269738 জন
রাজধানী  ঢাকাতে  আবারও ভূমিকম্প ছবির ক্যাপশন: ভূমিকম্প অনুভূত

মোঃমনিরহোসেন://

পাঁচদিনের মাথায় ঢাকায় আবারও  ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে এ ভূকম্পন অনুভূত হয়।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এখন সংবাদ নিউজকে এই তথ্য নিশ্চিত করেন।


তিনি বলেন, রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। এটা মৃদু। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল।

এদিকে ভারতের জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার ভেতরে।

গত ২২ ও ২৩ নভেম্বর দুইদিনের ব্যবধানে ঢাকা এবং  এর আশপাশ এলাকায় চারবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এদের মধ্যে তিনটির উৎপত্তিস্থলই ছিল নরসিংদী এবং একটির ঢাকা। এর মধ্যে শুক্রবার (২১ নভেম্বর) একটি শনিবার (২২ নভেম্বর) তিনটি ভূমিকম্প সংঘটিত হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..