ঢাকা | বঙ্গাব্দ

নানিয়ারচরে অনুষ্ঠিত হলো ৭ম 'সর্বজনীন মহাসংঘদান' ​দেব-মনুষ্য ও সকল প্রাণীর হিতসুখ কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য

  • আপলোড তারিখঃ 12-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 259997 জন
নানিয়ারচরে অনুষ্ঠিত হলো ৭ম 'সর্বজনীন মহাসংঘদান'  ​দেব-মনুষ্য ও সকল প্রাণীর হিতসুখ কামনায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ছবির ক্যাপশন: ১



মোঃ কামরুল ইসলাম, রাংগামাটি জেলা প্রতিনিধি:-

​ রাঙামাটির নানিয়ারচর উপজেলাবাসী সম্মিলিত উদ্যোগে এলাকার সার্বিক কল্যাণ, মারের অন্তরায় ও উপদ্রব থেকে পরিত্রাণ লাভের উদ্দেশ্যে আজ শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫ খ্রি.) সফলভাবে ৭ম "সর্বজনীন মহাসংঘদান" অনুষ্ঠিত হয়েছে।

​নানিয়ারচর এলাকাবাসী ও সর্বজনীন মহাসংঘদান উদযাপন কমিটির যৌথ আয়োজনে সকাল ৯.০০ ঘটিকায় এই পূণ্যময় অনুষ্ঠান শুরু হয়।

​​ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এই অনুষ্ঠানে রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ শ্রদ্ধেয় প্রজ্ঞালংকার মহাস্থবির সহ অন্যান্য শ্রদ্ধেয় ভিক্ষুগণ উপস্থিত থেকে ধর্মদেশনা ও আশীর্বাদ প্রদান করেন।

​অনুষ্ঠানে সম্মানিত পূণ্যার্থী হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সিঃযুগ্ম জেলা জজ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান।

​অনুষ্ঠানকে সফল করার জন্য উদযাপন কমিটির সভাপতি প্রগতি চাকমা, নানিয়ারচর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা সহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সক্রিয় ভূমিকা পালন করেন। এই মহতী আয়োজনে এলাকার কয়েক হাজার পূণ্যার্থী সমবেত হন এবং বিশ্বের সকল প্রাণীর হিতসুখ ও মঙ্গলের জন্য প্রার্থনা করেন।

​এই 'সর্বজনীন মহাসংঘদান' মূলত দেব-মনুষ্য তথা বিশ্বের সকল প্রাণীর হিতসুখ, মঙ্গল এবং এলাকার সার্বিক কল্যাণে অনুষ্ঠিত হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

বাসায় বসে অফিস করছেন পাইকগাছা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আগে অনিয়মিত থাকলেও এখন নিয়মিত অফিস করেন স্যার- জানালেন অফিস সহকারী