ঢাকা | বঙ্গাব্দ

বান্দরবানে দু'টি ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন: ৩ লাখ টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ 29-12-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 100865 জন
বান্দরবানে দু'টি ইট ভাটা গুড়িয়ে দিলো প্রশাসন: ৩ লাখ টাকা জরিমানা ছবির ক্যাপশন: ১


আফজাল হোসেন জয়//

বান্দরবান প্রতিনিধি।

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু এলাকায় ফরিদ কোম্পানির বিবিএম ব্রিকস ও  শাহরিয়ার মো. বাবুর এসএমবি ব্রিকস নামক  অবৈধ দুইটি ইট ভাটা গুড়িয়ে দিয়েছেন প্রশাসন।


(২৯ ডিসেম্বর সোমবার) উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান এর যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু। এতে প্রসিকিউশন প্রদান করেন বান্দরবান পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক,  মো.রেজাউল করিম। মোবাইল কোর্টে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী  বিবিএম ব্রিকসকে এক লক্ষ টাকা ও দুই হাজার ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করা হয়। এর পর এসএমবি ব্রিকসকে দুই লক্ষ টাকা, মোট  তিন লক্ষ) টাকা জরিমানা  ধার্যপূর্বক আদায় করা হয়। এছাড়া মহামান্য হাইকোর্টের রিট পিটিশন নং- ১২০৪/২০২২ এর আদেশ বলে ও ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী অবৈধভাবে কার্যক্রম পরিচালনার জন্য স্কেভেটর মেশিন দিয়ে ব্রিকফিল্ড এর কিলন ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ  ও উপজেলা আনসার সদস্যগণ।


পরিবেশ সুরক্ষায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তারা।এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, পরিবেশ বিধ্বংসী এমন সকল অবৈধ ইট ভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা