ঢাকা | বঙ্গাব্দ

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অ/বৈধ হকার ও মা/দকবিরোধী অভিযান

  • আপলোড তারিখঃ 18-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 2563 জন
রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অ/বৈধ হকার ও মা/দকবিরোধী অভিযান ছবির ক্যাপশন: ১

নিজস্ব প্রতিবেদক://

রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকায় অ/বৈধ হকার ও মা/দকবিরোধী অভিযান পরিচালনা করেছে রেলওয়ে প্রশাসন। আজ সকাল সাড়ে দশটার দিকে এ অভিযান পরিচালিত হয়।


বিমানবন্দর রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ সাহাদাত হোসেন এবং আরএনবি সিআই সালাউদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে স্টেশন ও প্ল্যাটফর্ম এলাকায় অবস্থান নেওয়া 

অ/বৈধ হকারদের উচ্ছেদ করা হয়। একই সঙ্গে মাদ/ক সংশ্লিষ্ট কার্যক্রম দমনে তৎপরতা চালানো হয়।এ সময় বিপুল পরিমাণ অবৈ/ধ সিগারেট জব্দ করা হয়। পরে জনসম্মুখে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।


বিমানবন্দর স্টেশন মাস্টার মোঃ সাহাদাত হোসেন রেল নিউজকে জানান, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং প্ল্যাটফর্ম এলাকাকে হকার ও

 মা/দকমুক্ত রাখার লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, যাত্রীদের স্বার্থ রক্ষা এবং রেলওয়ে পরিবেশকে শৃঙ্খলাবদ্ধ রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


রেলওয়ে প্রশাসনের এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা। তারা বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে স্টেশন এলাকায় নিরাপত্তা আরও জোরদার হবে এবং যাত্রী ভোগান্তি অনেকটাই কমে আসবে।






কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

কোনাখোলায় সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষ: আশঙ্কাজনক অবস্থায় ৫ জন মিটফোর্ডে প্রেরিত