ঢাকা | বঙ্গাব্দ

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০ লাখ টাকা জরিমানা ও ইটভাটা ভাঙচুর

  • আপলোড তারিখঃ 22-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 19651 জন
ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ২০ লাখ টাকা জরিমানা ও ইটভাটা ভাঙচুর ছবির ক্যাপশন: ১

আব্দুল কাইয়ুম খান 


এবছর ইটভাটা মৌসুমের শুরু থেকে পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্দেশনায় বিভাগের বিভিন্ন জেলায় নিয়মিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে এরই ধারাবাহিকতায়  গত ২১ জানুয়ারি পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগীয় কার্যালয়ের নির্দেশনায় ও পরিবেশে অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের উদ্যোগে খুলনা বিভাগীয় কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মমতাজ বেগমের নেতৃত্বে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অপরাধে ৪ টি ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয় ‌। উক্ত ভ্রাম্যমান আদালতে একই উপজেলার শাহ ব্রিকস কে ৫ লাখ টাকা , মিলন ব্রিকস কে ৫ লাখ টাকা, মোল্লা ব্রিকস কে ৫ লাখ টাকা , রাতুল ব্রিকস কে ৫ লাখ টাকা সহ মোট ৪ টি ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়।ভেকু মেশিন দিয়ে ইটভাটা ৪ টির কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং উক্ত স্থানে আর ইটভাটা পরিচালনা করতে পারবে না এমন মুসলেকা ও নেওয়া হয়। ভ্রাম্যমান আদালতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ মুন্তাছির রহমান প্রসি কিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ মারুফ বিল্লাহ এছাড়া একই দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত থেকে সহায়তা করেন। উক্ত ভ্রাম্যমান আদালতে ঝিনাইদহ জেলা পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন । অবৈধ ইনভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এমন অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্র নিশ্চিত করা হয়।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশের প্রেক্ষাপট পাল্টে যাবে: প্রধান উপদেষ্টা