ঢাকা | বঙ্গাব্দ

রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা

  • আপলোড তারিখঃ 27-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 65168 জন
রাঙামাটিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার ও উষ্ণ অভ্যর্থনা ছবির ক্যাপশন: ১


​মোঃ কামরুল ইসলাম, রাঙামাটি জেলা প্রতিনিধি:- রাঙামাটি পার্বত্য জেলায় সরকারি সফরে আগমন করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।​মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বিভাগীয় কমিশনার রাঙামাটি সার্কিট হাউজে পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী এবং রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।​পুলিশি বিশেষ সম্মাননা: সার্কিট হাউজ প্রাঙ্গণে বিভাগীয় কমিশনারের আগমন উপলক্ষে রাঙামাটি জেলা পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এসময় বিভাগীয় কমিশনার সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন।

​সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়: অভ্যর্থনা পর্ব শেষে তিনি উপস্থিত জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সৌজন্য বিনিময় করেন। এ সময় রাঙামাটি পার্বত্য জেলার সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সফরকালে বিভাগীয় কমিশনারের জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সায়দাবাদ আন্তঃজেলা ও নগর বাসটার্মিনাল বাস মালিক সমিতির কমিটি ঘোষণা