ঢাকা | বঙ্গাব্দ

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে পুলিশ সদস্যের আত্মহত্যা

  • আপলোড তারিখঃ 28-01-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 196640 জন
যাত্রাবাড়ী পুলিশ  ফাঁড়িতে পুলিশ  সদস্যের আত্মহত্যা ছবির ক্যাপশন: ১

মোঃ মনিরহোসেন ://রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে শফিকুল ইসলাম (৪২) পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই রাসেল সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ভোরে ফাঁড়ির ওয়াশরুমে লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। আইনি প্রক্রিয়া শেষে শফিকুল ইসলামের  লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

শফিকুল ইসলাম চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মৃত মন্নান মল্লিকের ছেলে। তিনি ফাঁড়ির ব্র্যাকে থাকতেন।

এসআই রাসেল সর্দার বলেন, ভোররাত  মৃত্যুর আগে রাত ৩টা ২৫ মিনিটে তিনি তার বড় মেয়ের মোবাইল ফোনে একটি খুদে বার্তা পাঠান। বার্তায় লেখা ছিল—

‘আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রাখিও।’

এরপর মেয়ে একাধিকবার ফোন করলেও তিনি আর কল রিসিভ করেননি।ও পুলিশ সদস্য   শফিকুল ইসলাম  দীর্ঘদিন যাবৎ ঘুমাতে পারেননি।  তিনি ২০১৩ সালে চাকরিতে যোগদান করেন।




কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আবাসিক হোটেলের আড়ালে অবৈধ দেহ ব্যবসা: প্রশাসনের কড়া নজরদারি দাবি..