সংগৃহীত খবর ://
৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার বাংলাদেশ সেনাবাহিনী এর এক প্রেস উইং সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৪টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে কুখ্যাত বুলেট গ্রুপের প্রধান মোঃ নুরুল আমিন (৩৭) কে তার একজন সহযোগী সুকুমার হাওলাদার (৩৮) সহ গ্রেফতার করা হয়। অভিযানে ১টি পিস্তল, ১টি পিস্তল ম্যাগাজিন, ৪ রাউন্ড পিস্তল এ্যামুনিশন, মাদকদ্রব্য এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনাক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিকট প্রদান করুন।